নিলাদ্রী:- প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক নীরব স্বর্গরাজ্য ।

নিলাদ্রী বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত একটি মনোমুগ্ধকর পর্যটন স্থান, যা তার স্বচ্ছ নীল জলরাশি, সবুজ পাহাড় এবং শান্ত প্রকৃতির জন্য ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত জনপ্রিয় । বিশেষ করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত এই নিলাদ্রী লেক আজকাল দেশের কাছে অন্যতম ও আকর্ষণীয় প্রাকৃতিক গন্তব্য হিসেবে পরিচিত পেয়েছে । প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে নিলাদ্রী হতে পারে আপনার জন্য আদর্শ স্থান ।

নিলাদ্রী লেক তারনীলাভ জলরাশি এবং পাহাড়ি পরিবেশের কারণে একে অনেকেই “বাংলার কাশ্মীর” বলেও অভিহিত করেন। এখানকার পানির স্বচ্ছতা এতটাই চমৎকার যে দূর থেকে তলদেশ পর্যন্ত দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে এর সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়, যখন চারপাশ সবুজে ঘেরা এক স্বপ্নীল পরিবেশে রুপ নেয়।

নিলাদ্রীর আরেকটি আকর্ষন হলো এখানকার শান্ত ও নিরিবিলি পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। যারা ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের জন্য নিলাদ্রী হতে পারে এক স্বর্গীয় স্টডিও। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায় ।

ভ্রমনকারীরা সাধারণত সুনামগঞ্জ শহর হয়ে তাহিরপুর পৌছেঁ নৌকা বা স্থানীয় যানবাহনের মাধ্যমে নিলাদ্রী লেকে যান। যাত্রাপথটিও অত্যন্ত রোমাঞ্চকর, কারণ পথে দেখা মেলে হাওড়, নদী এবং পাহাড়ের অপূর্ব সংমিশ্রণ।
নিলাদ্রী ভ্রমনের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরী। যেমন-পরিবেশ পরিষ্কার রাখা, প্লাস্টিক বর্জন করা এবং স্থানীয় প্রকৃতির ক্ষতি না করা । এতে করে এই প্রাকৃতিক সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও অক্ষত থাকবে ।

সব মিলিয়ে, নিলাদ্রী শুধু একটি পর্যটন স্থান নয়, বরং এটি প্রকৃতির এক অপার উপহার। যারা প্রকৃতিকে কাছ সথেকে অনুভব করতে চান তাদের জন্য এটি একবার হলেও ভ্রমনের তালিকায় থাকা উচিত। নীল জল, শান্ত বাতাস আর সবুজ পাহাড়ের সমন্বয়ে নিলাদ্রী সত্যিই এক প্রিমিয়াম ন্যাচারাল ডেস্টিনেশন যা আপনাকে দিবে । বিস্মরণীয় ভ্রমণ অভিঞ্জতা।
-:সমাপ্ত:-
